BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ইরানের শাসনব্যবস্থা এখনও 'অটুট' তবে 'দুর্বল': তুলসী গ্যাবার্ড
ইরান যুদ্ধ নিয়ে সংসদীয় শুনানিতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে সাক্ষ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ড ও অন্য শীর্ষ কর্মকর্তারা। শুনানিতে ইরানের নেতৃত্ব ও পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন উঠে এসেছে।
হাবিল ও কাবিল, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ইসলাম ও অন্য ধর্মে কীভাবে বর্ণনা করা হয়েছে?
একটি হত্যাকাণ্ড - যার গল্প ইসলাম, ইহুদি ধর্ম ও খ্রিস্টধর্ম - তিন ধর্মেই বর্ণিত হয়েছে, সামান্য পার্থক্যসহ। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হিসেবে পরিচিত সেই ঘটনা ইসলাম ও অন্য ধর্মে কীভাবে বর্ণনা করা হয়েছে?
পত্রিকা: 'ইরান থেকে ২০০ বাংলাদেশি আজ রওনা হতে পারেন'
বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার পাতাজুড়ে ঈদযাত্রা, ঈদুল ফিতর ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির খবর গুরুত্ব পেয়েছে। এছাড়া, ইরান থেকে ফিরতে যাচ্ছেন ২০০ বাংলাদেশি, ঈদের পর উত্তপ্ত হতে পারে দেশের রাজনৈতিক অঙ্গন — এমন খবরও রয়েছে।
'অ্যান্টিলিসের মুক্তা' কিউবাকে ট্রাম্প কেন 'নিয়ে নিতে' চাইছেন?
দীর্ঘদিন ধরে কিউবার সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। আমেরিকার সঙ্গে কিউবার লড়াই মূলতঃ অর্থনৈতিক ও আদর্শগত।
জ্বালানি অবকাঠামোয় হামলার 'কঠিন প্রতিশোধ' নেওয়ার ঘোষণা ইরানের
জ্বালানি অবকাঠামোয় হামলার জবাবে "চূড়ান্ত পদক্ষেপ" নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানে আলী লারিজানিসহ শীর্ষ কর্মকর্তাদের জানাজায় বিপুল জনসমাগম। লেবাননের রাজধানী বৈরুতে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে, বগুড়ার সান্তাহারে নয়টি বগি লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।
বিএনপি সরকারের এক মাস, কী বার্তা পাওয়া গেল
বাংলাদেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এক মাস পূর্ণ হয়েছে। ফলে এই এক মাসে সরকারের দিক থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে বা যেসব পরিকল্পনার কথা বলা হয়েছে তা কী বার্তা দিচ্ছে- এই আলোচনাও হচ্ছে রাজনৈতিক মহলে।
বারাণসীতে গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে নৌকায় করে ইফতারের সময় গঙ্গা নদীতে মাংস খাওয়া ও উচ্ছিষ্ট মাংসের হাড় জলে ফেলার অভিযোগে ১৪ জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে 'মুসলিম বিশ্ব' কেন ইরানের পাশে নেই?
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অন্য দেশগুলো নিরব ভূমিকা পালন করছে। মুসলিম দেশগুলো কেন ইরানকে যুদ্ধে সহায়তা করছে না? উল্টো প্রতিবেশী মুসলিম দেশগুলোতে ইরান হামলা চালাচ্ছে কেন? এর পেছনে কোন ঐতিহাসিক প্রেক্ষাপট কাজ করছে?
স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল নিয়ে কেন এত বিতর্ক, শোরগোল
বাংলাদেশের শিক্ষামন্ত্রী সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়ার পর এ নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। অনেকে আশঙ্কা করছেন, এখন প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোচিং বাণিজ্য আরও রমরমা হয়ে উঠতে পারে।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
ইরান যুদ্ধে লাভবানদের মধ্যে আছে রাশিয়া, বাংলাদেশসহ আরো যারা চাপে
ইরানের ওপরে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলা ইতোমধ্যেই বিশ্বের মানুষের পকেটে টান ধরিয়েছে। তবে এর থেকে কয়েকটি দেশ লাভবানও হতে পারে।
ইরান যুদ্ধ : পানি কি হয়ে উঠেছে যুদ্ধের অস্ত্র?
এই যুদ্ধটা শুরু হয়েছিল তেলকে কেন্দ্র করে। এই অঞ্চলে বহু দিন ধরে পশ্চিমা হস্তক্ষেপের কারণ হয়ে থেকেছে ওই তেল। তবে এখন যুদ্ধের পরিধি যত বিস্তৃত হচ্ছে, উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোও জড়িত হয়ে পড়ছে, এরকম পরিস্থিতিতে কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, আরেকটি নাজুক প্রাকৃতিক সম্পদও সংঘাতের কারণ হয়ে উঠতে পারে। তা হলো জল বা পানি।
ইরান কি যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই সুবিধাজনক মনে করছে?
ইরানি কর্মকর্তারা বলেছেন, তাদের অস্ত্র সরবরাহ অনেক বেশি স্থিতিশীল এবং সশস্ত্র বাহিনী "বর্তমান গতিতে অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে পারবে"।
জ্বালানি সংকট মোকাবিলায় কী করছে বাংলাদেশ?
জ্বালানি সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। তবে সংকট কবে কাটতে পারে, পরিস্থিতি সামলাতে সরকারের ‘জ্বালানি রেশনিং’ এর সিদ্ধান্ত আর কতদিন চলবে? বিশ্বের অন্যান্য দেশগুলোই বা কী পদক্ষেপ নিয়েছে?
ভারতে জ্বালানি সংকটে কনের বাবা গ্যাসের লাইনে, কাটছাঁট বিরিয়ানি-মিষ্টি তৈরিতেও
পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে বাণিজ্য ক্ষেত্রে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। একাধিক রাজ্যে বিয়েবাড়িতে সমস্যা। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক মিষ্টির দোকান বন্ধ করছে ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি।
বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!
সংসদ নির্বাচন ২০২৬
সংসদীয় শব্দমালা - কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী?
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে বিশ্লেষকদের আগ্রহের অন্যতম কারণ হলো বেশ কিছু দিকের নতুনত্ব। আবার সংসদের কাজ কীভাবে চলে- তা নিয়েও কৌতুহল আছে অনেকের মধ্যে।
'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
গণভোট ও সংসদ নির্বাচন এই দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।
এই নির্বাচন থেকে কী পেল জামায়াতে ইসলামী
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর কাছে অনেক কম আসন পেলেও প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সবমিলিয়ে এই নির্বাচন থেকে দলটি আসলে কী পেল বা অর্জন করলো তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে।
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?
এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যেকোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। কিন্তু অতীতে দেখা গেছে, এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয় কখনও কখনও 'ফ্যাসিস্ট' শাসক তৈরিতে করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।



















































